বাঙালি এখন আধুনিক যুগের কর্ণধার! ডিজিটাল জীবন, ডিজিটাল পড়াশোনা সবই ডিজিটালি করে থাকেন তবে চিন্তা-ভাবনা ও জীবনের দোরগোড়ায় তার অনুপ্রবেশ কিঞ্চিৎও রয়েছে কিনা তাতে বিশেষ সন্দেহ থেকে যায়! কথায় কথায় নারীর প্রতি অঙ্গুলি নির্দেশ করা তাদের এক ধরনের স্বভাবে পরিণত হয়েছে। দণ্ডমুণ্ডের কর্তা একমাত্র নারী, পুরুষ সেখানে নস্যি! বিয়ে ভাঙলো-দোষ কার?
নারীর। ধর্ষণ হলো! দোষ কার? নারীর! যৌন হেনস্তা হলো- দোষ কার, অবশ্যই নারীর। কারণ নারী যদি ড্রেসআপ ঠিক রাখতো, ঘরের মধ্যে আবদ্ধ থাকতো -তাহলে সে নিশ্চিতভাবেই এমন আচরণের শিকার হতো না!

.jpeg)
