Responsive Advertisement

Sunday, February 25, 2024

বিশ্বনন্দিত চলচ্চিত্রের নির্মাতা সের্গেই আইজেনস্টাই





 ব্যাটেলশিপ পটেমকিনস্ট্রাইকইভান দ্য টেরিবলঅক্টোবর-এর মতো বিশ্বনন্দিত চলচ্চিত্রের নির্মাতা সের্গেই আইজেনস্টাইন চলচ্চিত্রের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব। মাত্র আটটি ছবি ও চলচ্চিত্রের তত্ত্বের উপর কয়েকটি বই লিখে তিনি চলচ্চিত্র জগতে চিরস্থায়ী আসন পেয়েছেন। আইজেনস্টাইন শুধু একজন চলচ্চিত্র নির্মাতাই নন, চলচ্চিত্রের জগতে তাঁর অবদান পরিমাপ করা সম্ভব নয়। তিনি ছিলেন একাধারে চলচ্চিত্র পরিচালক, তাত্ত্বিক, বোদ্ধা এবং চিত্রনাট্যকার। চলচ্চিত্রের বিভিন্ন পদ্ধতিগত দিক নিয়ে তাঁর তত্ত্ব ও বিশ্লেষণ পরবর্তীকালের প্রায় সব চলচ্চিত্র নির্মাতাদেরই অনুপ্রেরণা যুগিয়েছে। একটি বৃহৎ সময়কাল বা ঘটনাপ্রবাহকে বড় পর্দায় সহজে ফুটিয়ে তোলার মন্তাজ নামক অভিনব পন্থাটির আবিষ্কারক তিনিই। চলচ্চিত্রের পাশাপাশি তিনি শিল্পের অন্যান্য ধারা, যেমন সঙ্গীত, চিত্রশিল্প, ভাস্কর্য প্রভৃতিতে বিশেষভাবে আগ্রহী ছিলেন। এ ছাড়া বিজ্ঞান, দর্শন, ভাষাতত্ত্ব ও সাহিত্যেও তাঁর আগ্রহ ছিল। বিভিন্ন ভাষা ও সংস্কৃতির পঠন-পাঠন তাঁকে বিশেষভাবে আকর্ষণ করতো। তিনি বুঝেছিলেন চলচ্চিত্রই একমাত্র শিল্পমাধ্যম যাতে তাঁর আগ্রহের সবকটি ক্ষেত্রকে একসাথে এনে কাজ করতে পারবেন। সেই উপলব্ধি থেকেই তিনি বলেছিলেন – “The hieroglyphic language of the cinema is capable of expressing any concept, any idea or class, any political or tactical slogan, without recourse to the help of a rather suspect dramatic or psychological past.”






SoraBook

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi ermentum.Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi fermentum.




Comments

Contact Form

Name

Email *

Message *